1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলেতাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে, শৈত্যপ্রবাহের আশঙ্কা গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না থাকলে কোনো বিকল্প নয়: ট্রাম্প তারেক রহমানের সঙ্গে ১২–দলীয় জোটের নেতাদের সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল কাহারোলে গণঅধিকার পরিষদের ১৮ নেতাকর্মীর জামায়াতে যোগদান ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে: মীর সরফত আলী সপু দেশে স্বর্ণের বড় অংশই আসছে অবৈধ পথে: এনবিআর দিঘলিয়ায় গণভোট ২০২৬ সফল করতে জনসচেতনতামূলক সভা, হ্যাঁ ভোটের আহ্বান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের বিদেশি ২৯৭ বাড়ি ও ৩০ অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান

২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
হাল্কা বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের ১২টি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও মূলত আবহাওয়া শুষ্ক থাকবে।

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এই জেলাগুলো হলো— ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও পটুয়াখালী।

সোমবার (১৭ মার্চ) ও মঙ্গলবার (১৮ মার্চ) সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। প্রথম দিনে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বজায় থাকবে। তবে মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার এই পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহ চলমান থাকায় সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় বাইরে চলাচলের সময় সাবধানতা অবলম্বনেরও আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট