1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

এ আর রহমানের ২৯ বছরের সংসারের সমাপ্তি

এম ডি এম হাসান
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

প্রায় তিন(০৩) দশকের সংসার জীবনের ইতি টেনে বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন এ আর রহমানের স্ত্রী সায়রা বানু, এ আর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে সায়রা বানু ও এ আর রহমানের দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান এবং তাদের বিচ্ছেদ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন।
বিবৃতিতে আরো বলা হয় যে, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। এ আর রহমানের স্ত্রী সায়রা বানু তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি তাদের গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, এই দম্পতি খেয়াল করেছেন যে তাদের মধ্যে অনেক ব্যবধান ও দূরত্ব তৈরি হয়েছে, যা এই মুহুর্তে কোনো পক্ষই পূরণ করতে অক্ষম বলে মনে করছেন তারা।
মিসেস সায়রা বানু জানান, এই কঠিন সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা এবং মানসিক চাপে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। তাদের তিন সন্তান খতিজা, রহিমা ও এবং আমিন। এর আগে, সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে রহমান স্বীকার করে নিয়েছিলেন যে, তার ও স্ত্রী সায়রার বানুর মধ্যে বেশকিছু সাংস্কৃতিক মত পার্থক্য রয়েছে। যদিও বুদ্ধিমত্তার সঙ্গে তারা বিষয়টি সামলে চলেন বলেও জানিয়েছিলেন রহমান।
এ আর রহমান এও জানিয়েছিলেন যে, সায়রা বানু তার পছন্দ ছিলেন না। তবে সে সময় তিনিও বিয়ের জন্য মেয়েও খুঁজে পাচ্ছিলেন না। অগত্যা তার যখন ২৯ বছর বয়স, তখন সংগীতশিল্পী তার মাকে দায়িত্ব দিয়েছিলেন পাত্রী খুঁজে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত সায়রা বানুর সঙ্গে বিয়ে হয়ে যায় রহমানের। সেই বিয়ের ২৯ বছর পর সম্পর্কের ইতি টানলেন এ আর রহমান ও সায়রা বানু।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট