1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

কাতারে সশস্ত্র বাহিনী বিনিময় নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি ড. মুহাম্মদ ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
কাতারে ড. মুহাম্মদ ইউনূস ও শেখ সাউদের সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় চলমান আর্থনা সামিট ২০২৫-এর সাইডলাইনে এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের পক্ষ থেকে সশস্ত্র বাহিনীর ৭২৫ সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতার সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি বলেন, “এই উদ্যোগ কেবল দুদেশের প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করবে না, বরং পেশাগত দক্ষতার বিনিময়ের মাধ্যমে উভয় পক্ষ উপকৃত হবে।”

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর উন্নয়নেও কার্যকর অবদান রাখবে।

ড. ইউনূস আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই ব্যতিক্রমধর্মী ব্যবস্থা ভবিষ্যতে শুধু প্রতিরক্ষা সহযোগিতার পথ উন্মুক্ত করবে না বরং বাংলাদেশ ও কাতারের জনগণের মাঝে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার ভিত্তিও স্থাপন করবে।”

এই সাক্ষাতের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মত দেন কূটনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট