1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিন্দা বার্তা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূস

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় তিনি এই ঘটনার নিন্দা জানান এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

ড. ইউনূস তার শোকবার্তায় বলেন, “কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে।”

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কাশ্মীরের অনিন্দ্যসুন্দর পর্যটনকেন্দ্র পেহেলগামে হঠাৎ করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ভারতীয় নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা AFP জানায়, হামলাকারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এখন পর্যন্ত নিহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না করা হলেও স্থানীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ২৬। ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চলছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই কাপুরুষোচিত হামলা ভারতের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে। দায়ীদের শাস্তি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে তার সরকার সব ধরনের সহায়তা প্রদান করবে।

বাংলাদেশের পক্ষ থেকে বারবার সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরোধিতা করে বাংলাদেশ সবসময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে শান্তি ও সহাবস্থানের পক্ষে অবস্থান নিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট