1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

গাড়িতে ফেলে রাখা বোতলের পানি ২ দিন পরেও খাচ্ছেন? কী বিপদ হতে পারে জানেন কি?

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
যানবাহনে রাখা পানির বোতল

গাড়িতে পানিরবোতল দিনের পর দিন ফেলে রাখার অভ্যাস অনেকেরই আছে। বিশেষ করে প্লাস্টিকের বোতলে পানির রেখে তা দুই থেকে তিন পরেও দিব্যি খেয়ে নেন অনেকেই। আবার খুব পুরনো বোতল যা দিনের পর দিন গাড়ির ভিতরে থাকে, তাতেও পানির ভরে খাওয়া হয় অনেক সময়েই। এই অভ্যাস শরীরের জন্য কতটা বিপজ্জনক, তা-ই জানালেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা ইনস্টিটিউট অফ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সায়েন্সেসের বিজ্ঞানীরা।

গবেষকেরা জানাচ্ছেন, ১২টি ব্র্যান্ডের প্লাস্টিকের বোতলে পানির ভরে গাড়ির ভিতরে দিনের পর দিন রেখে তা পরীক্ষা করে দেখা হয়েছে। গাড়ির ভিতরের গরমে সেইসব প্লাস্টিকের বোতলের পানির কী কী মিশেছে তা দেখে চমকে উঠেছেন তাঁরা। দেখা গিয়েছে, প্লাস্টিক থেকে বেরনো রাসায়নিক পানির মিশেছে। যত দিন ধরে বোতলগুলি রাখা হয়েছে গাড়ির ভিতরে, রাসায়নিকের পরিমাণ ততটাই বেড়েছে।

বাজারে যে পানির বোতলে পানীয় বিক্রি করা হয়, তার অধিকাংশই এক বার ব্যবহারযোগ্য প্লাস্টিকে তৈরি। প্লাস্টিকের বোতল তৈরিতে ব্যবহৃত হয় ‘বিসফেনল এ’ বা ‘বিপিএ’-সহ একাধিক উপাদান, যা শরীরের জন্য ক্ষতিকর।

গবেষকেরা জানাচ্ছেন, গাড়ির ভিতরের তাপমাত্রায় প্লাস্টিকের বোতল থেকে বিসফেনল-এ, থ্যালেট সহ নানা রাসায়নিক নির্গত হয়। সেইসব মেশে পানির। ওই বোতলগুলি থেকে নিয়মিত পানি খেলে সূক্ষ্মাতিসূক্ষ্ম প্লাস্টিকের কণা রক্তে জমতে শুরু করে। এই কণাগুলি আকারে ৫ মিলিমিটারেরও কম। এদের বলা হয় মাইক্রোপ্লাস্টিক। গবেষণা বলছে, এই মাইক্রোপ্লাস্টিকের থেকেও সূক্ষ্ম ন্যানোপ্লাস্টিক পাওয়া গিয়েছে বোতলের পানিতে। এদের দৈর্ঘ্য ১ থেকে ৫০০০ মাইক্রোমিটারের মতো। প্লাস্টিকের বোতলের পানির এই সূক্ষ্ম প্লাস্টিকের কণাগুলিই মিশে থাকতে দেখেছেন গবেষকেরা।

এইসব বোতলের পানি যদি কেউ পান করেন, তা হলে সেইসব প্লাস্টিকের বিষাক্ত কণা রক্তে মিশে গিয়ে কিডনির জটিল রোগের কারণ হবে। বাড়বে ক্যানসারের ঝুঁকি। দেখা দিতে পারে প্রজননের সমস্যাও। অধিক মাত্রায় প্লাস্টিক-কণা শরীরে জমলে পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেয়। মহিলাদের হরমোন ক্ষরণে বাধা তৈরি করে। বিশেষ করে, ইস্ট্রোজেন হরমোনের কার্যকারিতা কমে যেতে পারে। তাই সাবধান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট