1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

গায়ক তাহসান খান ও তার হবু স্ত্রী রোজা আহমেদের বিয়ের ঘোষণা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
তাহসান খান, রোজা আহমেদ

আজ সকাল থেকেই সামাজিক মাধ্যমে গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়ে। তবে তিনি তৎক্ষণাৎ বিষয়টি খোলাসা করেননি এবং বলেন, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এক বিশেষ চমক আসবে।

অবশেষে তাহসান সন্ধ্যায় সেই ‘চমক’টি দেন। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার হবু স্ত্রী রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। ছবির ক্যাপশনে তাহসান লেখেন, “কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?” তিনি লেখার শেষে হ্যাশট্যাগে যুক্ত করেছেন #হোমফরলাইফ।

তাহসানের হবু স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্কে পড়াশোনা করেছেন এবং পরে কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন। তিনি নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেছেন।

তাহসান খান ও অভিনেত্রী মিথিলা প্রায় ১৮ বছর আগে ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। তবে ২০১৭ সালের ৪ অক্টোবর তারা বিচ্ছেদ ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট