1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বাঁওড় পাড়ের মৎস্যজীবীদের ৪ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
বাঁওড় পাড়ের মৎস্যজীবী

বাঁওড়ের ইজারা বাতিল এবং জলমহাল নীতিমালা প্রণয়নসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে বাঁওড় পাড়ের মৎস্যজীবীরা। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ বাঁওড় মৎস্যজীবী আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা বাসুদেব বিশ্বাস। বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক নির্মল হালদার, সদস্য সচিব সুজন বিপ্লব, ঝিনাইদহ জেলা কমিটির সদস্য সচিব নিত্য হালদারসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, বাঁওড় ইজারাপ্রথার কারণে ভূমিপুত্র মৎস্যজীবীরা কর্মসংস্থান হারিয়ে দারিদ্র্যের কষাঘাতে পড়ছেন। জলমহাল থেকে উচ্ছেদের ফলে হাজার হাজার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে। ঝিনাইদহ-যশোরের বৃহত্তম বলুহর, জয়দিয়া, কাঠগড়া, মর্জাত, ফতেপুর ও বেড়গোবিন্দপুর বাঁওড় ইজারার ফলে প্রায় ৩০ হাজার জেলে পরিবার জীবনযুদ্ধে টিকে থাকার লড়াই করছেন।

বক্তারা জানান, আগামী এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে সারাদেশের বাঁওড় পাড়ের নারী-পুরুষ, শিশু ও প্রবীণ মৎস্যজীবীরা ঢাকায় প্রধানমন্ত্রী উপদেষ্টার কাছে ধর্না দিতে বাধ্য হবেন।

বিক্ষোভ শেষে বাঁওড় ইজারা পদ্ধতি বাতিল করে মৎস্যজীবীদের ন্যায্য মালিকানার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট ৩টি মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।

জেলেরা সরকারের কাছে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের দাবি, বাঁওড়গুলোতে মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা করে জলমহাল ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট