1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

বাকৃবিতে ছাত্রলীগের পার্টি অফিস ভাঙল শহিদ শামসুল হক হলের শিক্ষার্থীরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
বাকৃবিতে ছাত্রলীগের পার্টি অফিস

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শহিদ শামসুল হক হলের শিক্ষার্থীরা।

শনিবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে অবস্থিত ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে ফেলা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপস্থিত শিক্ষার্থীরা প্রথমে লাথি দিয়ে এবং ইটপাটকেল নিক্ষেপ করে ছাত্রলীগের অফিস ভবন ভাঙা শুরু করেন। পরবর্তীতে বুলডোজার দিয়ে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন ‘হই হই রই রই ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুইগালে জুতা মারো তালে তালে’, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা, ধইরা জবাই কর’ ইত্যাদি। শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন বাকৃবির শহিদ শামসুল হক হল থেকে।

শহিদ শামসুল হক হলের একজন নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী জানান, “আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহিদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট