1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীনকে ছেলেকে অপহরণের ভয়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীন

ঢাকা: মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন শীর্ষ সন্ত্রাসীর পরিচয়ে ভয়াবহ হুমকির শিকার হয়েছেন। শুধু হুমকিই নয়, হুমকিদাতা তার সন্তানকে অপহরণের হুমকি দেন। এ ঘটনায় সচিব শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মো. নাজিমুল হায়দার।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ২৪ এপ্রিল সকাল ১০টায় সচিব জাহেদা পারভীনের ব্যক্তিগত মোবাইল নম্বরে ০১৭৮৪৯১৬৫০৪ নম্বর থেকে একটি ফোন আসে। কলদাতা নিজেকে গাজীপুরের হাছান সরকারের ছেলে হিসেবে পরিচয় দেয়। এরপর তিনি জাহেদার সঙ্গে অন্য একজনকে ফোনে সংযুক্ত করেন। ঐ ব্যক্তি নিজেকে ‘শীর্ষ সন্ত্রাসী আরমান আলী’ বলে পরিচয় দিয়ে সচিবকে হুমকি দেন এবং টাকা দাবি করেন।

সন্ত্রাসীর হুমকির ভাষ্য ছিল, “অন্যের ছেলেকে সাহায্য করলে নিজের ছেলে বাঁচবে, না হয় আপনার ছেলেকে অপহরণ করা হবে।”

এ হুমকিকে “ভীতিকর ও উদ্বেগজনক” বলে উল্লেখ করে সচিব দ্রুত আইনি সহায়তা চেয়ে শাহবাগ থানায় জিডি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। হুমকিদাতার প্রকৃত পরিচয় শনাক্ত ও আটক করতে তদন্ত চলছে।”

তিনি আরও জানান, প্রযুক্তির সহায়তায় কল ট্র্যাকিং ও তথ্য যাচাই করা হচ্ছে। হুমকির পেছনে যদি অপরাধী চক্রের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট