1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. মুহাম্মদ ইউনূসের ভিভিআইপি মর্যাদা থাকবে এক বছর দিঘলিয়ায় বিএনপি নেতার বহিষ্কার প্রত্যাহার: দলীয় কার্যক্রমে ফেরার অনুমতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং শুরু খুলনা প্রেসক্লাবে সাংবাদিক লাঞ্ছনা: সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে দিঘলিয়া প্রেসক্লাবের প্রতিবাদ নেছারাবাদে ছারছীনা দরবার শরীফে অগ্নিকাণ্ড: নির্মাণাধীন ভবনে আতঙ্ক কাহারোলে শিশুদের মুখে হাসি: ওয়ার্ল্ডভিশনের ব্যতিক্রমী জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ পিরোজপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা ঝিনাইদহে সাপের কামড়ে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন কৃষক কাউখালী ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি : প্রায় ০২ লক্ষ টাকা লোপাট কাহারোলে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

বাংলাদেশ থেকে পবিত্র হজের প্রথম ফ্লাইট আজ শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
হজযাত্রী

বাংলাদেশ থেকে ২০২৫ সালের পবিত্র হজের ফ্লাইট আজ (২৮ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাচ্ছেন।

প্রথম দিনে ৪১৯ জন হজযাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। প্রথম ফ্লাইটটি রাত ২টা ১৫ মিনিটে ছাড়বে। ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

এ বছর ৫ হাজার ২০০ জন হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনার জন্য সরকারি পর্যায়ে ১১২ জন গাইড এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম সার্বিক সহায়তায় থাকবেন।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া জানান, “শাহজালাল বিমানবন্দরে সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হবে, যাতে সৌদিতে পৌঁছে হজযাত্রীদের কোনো বিড়ম্বনা না হয়। পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে আমাদের টিম কাজ করছে।”

হজযাত্রী পরিবহনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া ও নাস এয়ারলাইনস প্রস্তুত রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ১১৮টি ফ্লাইট, সাউদিয়া এয়ারলাইনস পরিচালনা করবে ৮০টি ফ্লাইট, নাস এয়ারলাইনস পরিচালনা করবে ৩৪টি ফ্লাইট, ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই। ফিরতি ফ্লাইটের সংখ্যাও নির্ধারিত হয়েছে — বিমান ১০৯টি, সাউদিয়া ৭৯টি এবং নাস ৩৪টি।

চাঁদ দেখা সাপেক্ষে, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ তথা ২০২৫ সালের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান বলেন, “হজযাত্রীরা যেন কোনো ধরনের সমস্যার মুখোমুখি না হন, সেজন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট