1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হলো ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
ঝিনাইদহে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও নানা আয়োজনে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সকল বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী সহকারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচির সূচনা হয়। জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মো. এমরান হোসেন চৌধুরী, পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম মশিয়ূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী একরামুল হক আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইশারত হোসেন খোকনসহ অন্যান্য আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিরা।

পরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বিনামূল্যে আইনি সহায়তার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে সমাজের সকল শ্রেণির মানুষ ন্যায্য অধিকার রক্ষায় এগিয়ে আসতে পারছে।

বক্তারা সাধারণ জনগণের মধ্যে লিগ্যাল এইড সেবার সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট