1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল, হতাশ ভক্তরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
‘হেরা ফেরি ৩’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল। মতবিরোধের কারণে ফ্র্যাঞ্চাইজিতে আর থাকছেন না ‘বাবুভাইয়া’। অনিশ্চিত ছবির ভবিষ্যৎ।

২০০০ সালের ‘হেরা ফেরি’ শুধু একটি সিনেমা ছিল না, ছিল একটি হাস্যরসাত্মক অধ্যায়—যেখানে রাজু, শ্যাম ও বাবুভাইয়ার ত্রয়ী দর্শকের মনে গেঁথে গিয়েছিল চিরদিনের জন্য। ২০২২ সালে যখন ঘোষণা আসে, ফিরছে ‘হেরা ফেরি ৩’, তখন লাখো ভক্তের মধ্যে আনন্দের বন্যা বইয়ে যায়।

সম্প্রতি মহরতও সম্পন্ন হয় ‘হেরা ফেরি ৩’-এর। কিন্তু ঠিক তখনই আসে এক দুঃসংবাদ—সিনেমাটি থেকে সরে দাঁড়ালেন ‘বাবুভাইয়া’ চরিত্রে অভিনয় করা জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল। ভক্তদের জন্য এটি এক প্রকার হৃদয়বিদারক খবর।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন, নির্মাতাদের সঙ্গে মতবিরোধের কারণেই তিনি আর এই প্রকল্পের অংশ থাকছেন না। যদিও মতভেদ ঠিক কী নিয়ে, তা তিনি খোলাসা করেননি।

পরেশ রাওয়াল সেই অভিনেতা, যিনি রাজু ও শ্যামের মাঝখানে ভারসাম্য তৈরি করতেন। তার সংলাপ, হাস্যরস এবং উপস্থিতি ‘হেরা ফেরি’-কে পূর্ণতা দিয়েছিল। তাই তার অনুপস্থিতিতে সিনেমার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এখন প্রশ্ন উঠছে, বাবুভাইয়ার চরিত্রে কাকে নেওয়া হবে? ভক্তরা চান, যেন মতবিরোধ মিটিয়ে পরেশ রাওয়ালই ফিরে আসেন তার নিজস্ব চরিত্রে।

‘হেরা ফেরি’ মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এরপর ২০০৬ সালে আসে ‘ফির হেরা ফেরি’। প্রায় ১৯ বছর পর নির্মিত হতে চলেছে এর তৃতীয় কিস্তি। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কাহিনি বা কাস্টিং সংক্রান্ত কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট