1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে অভিনেত্রী নুসরাত ফারিয়া

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে মামলা হওয়ায় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিনেত্রী নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার কাওয়ালীন নাহার।

এর আগে রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

সোমবার সকাল ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হয় নুসরাত ফারিয়াকে। শুনানির সময় তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যেখানে তিনি চুপচাপ ছিলেন এবং মাঝে মাঝে চোখ মুছতে দেখা যায়।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী শুনানিতে নুসরাত ফারিয়াকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে আখ্যা দেন এবং তাকে আটক রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং পরবর্তী শুনানির জন্য ২২ মে তারিখ নির্ধারণ করেন।

এই মামলার পটভূমিতে জানা যায়, ঢাকার ভাটারা থানা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ অভিনয় শিল্পীকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের পক্ষাবলম্বন করে অর্থ যোগান দিয়েছেন।

এ মামলার অভিযোগে নুসরাত ফারিয়াকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থ সহায়তা করেছেন এবং আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট