1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের অধীনে ১,৮৮০ পদে বিশাল নিয়োগ, আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ ব্যাংক

চাকরিপ্রত্যাশীদের জন্য এসেছে বড় সুখবর। বাংলাদেশ ব্যাংকের অধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার পদে ১ হাজার ৮৮০ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ বাংলাদেশ কৃষি ব্যাংকে, যেখানে ১,২৮৯টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ পাওয়া ব্যাংক ও পদসংখ্যা

বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ১১টি প্রতিষ্ঠান এবং তাদের পদসংখ্যা হলো —

  • সোনালী ব্যাংক পিএলসি: ২২৬টি

  • রূপালী ব্যাংক পিএলসি: ৩০টি

  • বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১৩৯টি

  • বেসিক ব্যাংক পিএলসি: ৫০টি

  • বাংলাদেশ কৃষি ব্যাংক: ১,২৮৯টি

  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: ৪৮টি

  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন: ২০টি

  • কর্মসংস্থান ব্যাংক: ৮টি

  • আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: ৩৩টি

  • প্রবাসী কল্যাণ ব্যাংক: ২০টি

  • পল্লী সঞ্চয় ব্যাংক: ১৭টি

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
 এসএসসি/সমমান এবং তদূর্ধ্ব পরীক্ষাগুলোর মধ্যে অন্তত একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।
কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন-ভাতা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা এবং তৎসহ নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

বয়সসীমা

প্রার্থীর সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। যারা আগে নিবন্ধন করেছেন, তারা বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন জমা দিতে পারবেন। আবেদন দাখিলের বিস্তারিত নিয়মাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৫।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট