1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বেক্সিমকো শ্রমিকদের বেতনের দাবিতে ২য় দিনের মতো মহাসড়ক অবরোধ

কবির হোসেন জয়
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
বেক্সিমকো শ্রমিকদের বেতনের দাবিতে ২য় দিনের মতো মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। এতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে যানজট, ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় প্রায় ৪১ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েক মাস ধরেই বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছেন।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, তারা প্রায় প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে বাধ্য হচ্ছেন। শ্রমিকরা বলেন,
“আমাদের প্রতি মাসেই আন্দোলন করে বেতন নিতে হচ্ছে। সময়মতো বেতন দিলে আমরা আন্দোলনে যেতাম না। এবারও বেতন না নিয়ে সড়ক ছাড়বো না। সড়ক বন্ধ না করলে কর্তৃপক্ষ ও সরকার আমাদের কথা বোঝার চেষ্টা করে না।”

সড়ক অবরোধের কারণে চন্দ্রা-নবীনগর মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করছে। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত আন্দোলন চলার পর শ্রমিকরা অবরোধ তুলে নিলেও রোববার সকাল থেকে পুনরায় তারা একই দাবিতে সড়ক অবরোধ করেছেন। শিল্প পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

ওসি মো. সাইফুল ইসলাম জানান,
“বেক্সিমকো কারখানার শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ, প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে।”

শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে শ্রমিকরা বকেয়া বেতন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট