1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নীতা আম্বানি’র ৫ লাখ রুপির ‘পপকর্ন ব্যাগ’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
নীতা আম্বানি’র ৫ লাখ রুপির ‘পপকর্ন ব্যাগ’

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি আবারও তার ফ্যাশনের মাধ্যমে আলোচনায়। সম্প্রতি, মেয়ে ইশা আম্বানির প্রতিষ্ঠানের একটি ইভেন্টে হাজির হয়ে শিরোনামে উঠে আসেন তিনি।

এই অনুষ্ঠানে নীতা আম্বানির হাতে থাকা ব্যাগটি ছিল একেবারে আলাদা। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ‘পপকর্ন ব্যাগ’টি সবার নজর কাড়ে। আনন্দবাজার সংবাদমাধ্যম মজা করে একে ‘পপকর্নের ঠোঙা’ নামে অভিহিত করেছে।

ব্যাগটি ফরাসী লাক্সারি ব্র্যান্ড শ্যানেল সম্প্রতি বাজারে এনেছে, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ লাখ রুপি। পপকর্ন বাকেটের আদলে তৈরি এই ব্যাগটি সাদা-কালো বাজেটের ওপর গোলাপি রঙে ‘পপ কোকো’ লেখা এবং এর উপরে মুক্তো বসানো হয়েছে। শ্যানেলের ওয়েবসাইট অনুযায়ী, এটি তাদের আসন্ন উইন্টার কালেকশনের অংশ। মুক্তা, হোয়াইট গোল্ড, সেমি প্রেশাস মেটাল এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি এই ব্যাগটি অত্যন্ত বিলাসবহুল।

নীতা আম্বানি ইভেন্টে উপস্থিত ছিলেন ক্রিমরঙা ব্লেজার এবং সিকোয়েন্সের কাজ করা কালো প্যারালাল প্যান্ট পরে। তার সাজে ছিল সজীবতা, ওভারসাইজড হুপ ইয়াররিং, ম্যাচিং আংটি, পিচরঙা লিপস্টিক এবং গোলাপি ব্লাশ। তার ঢেউ খেলানো চুলও ছিল ঝরঝরে।

নীতা আম্বানি এবার পাশ্চাত্য ধাঁচে সোজা ও ছিমছাম সাজে একেবারে ‘ফ্ললেস’ লুকের জন্য প্রশংসা পেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট