1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

মিঠুন চক্রবর্তী বাংলাদেশের সহিংসতা নিয়ে প্রকাশ করলেন উদ্বেগ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও ছায়ানট হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শান্তি ও মানবিকতার আহ্বান জানিয়েছেন।

ভারতের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ও অস্থির পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ছায়ানট ভবনে হামলা ও ভাঙচুর এবং ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনার পর তিনি বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতায় প্রকাশ করেছেন হতাশা ও শোক।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে দেখা গেছে, ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিঠুন চক্রবর্তী বলেন,
“বাংলাদেশের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। কিন্তু যে পরিস্থিতি এখন দেখছি, তাতে আমি খুবই দুঃখিত। এই বাংলাদেশকে আমি চিনতে চাই না, জানতেও চাই না। আমার কোনো আগ্রহ নেই।”

তিনি আরও যোগ করেন, “সব কিছুরই একটা শেষ আছে। উপরেরওয়ালা সব দেখছেন, এর মূল্য সবাইকে দিতে হবে।” তার বক্তব্যে উঠে এসেছে হতাশা, ক্ষোভ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কার সুর।

ছায়ানটে হামলা ও সাম্প্রতিক সহিংসতা নিয়ে ওপার বাংলার আরও অনেক শিল্পী ও সংস্কৃতিকর্মী উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের সবার আহ্বান, সহিংসতা নয়, বরং শান্তি, মানবিকতা ও সামাজিক ঐক্য হোক দেশের মানুষের পথচলার দিশা।

এমন পরিস্থিতিতে মিঠুন চক্রবীরের মতন বর্ষীয়ান শিল্পীদের উদ্বেগ সমগ্র সমাজে সচেতনতা বৃদ্ধি করছে এবং শান্তি ও মানবিক মূল্যবোধ বজায় রাখার গুরুত্বের উপর আলোকপাত করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট