1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মোবাইল আসক্তি থেকে মুক্তির আহ্বান—অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
পুরস্কার বিতরণী অনুষ্ঠা

সিদ্ধিরগঞ্জে ফুটবল টুর্নামেণ্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠা

শিক্ষার্থী ও যুবসমাজের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “আমরা আগে বলতাম অস্ত্র ছেড়ে কলম ধর। এখন বলছি মোবাইল ছেড়ে মাঠে খেল। সন্তানরা এখন মোবাইলে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তারা মাঠে খেলা ছেড়ে দিয়েছে। মরণনেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে মোবাইল নেশা। মোবাইল আসক্তির কারণে অনেক ছোট ছোট ছেলে-মেয়ে বিপদগামী হচ্ছে। মোবাইল আসক্তিতে মেধা শূন্য হয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম। তাই সন্তানদের স্বাস্থ্য ও ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের উচিত তাদের মোবাইল নেশা থেকে সরিয়ে আনা।”

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আইলপাড়া যুবসমাজের উদ্যোগে মোহর আলী সরদার বাজার বালুর মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, “বর্তমান নতুন প্রজন্ম আসঙ্কাজনক হারে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। পড়াশোনা বাদ দিয়ে বহু শিক্ষার্থী মোবাইল নিয়ে সময় পার করছে। রাত জেগে ফেসবুক ও ইউটিউব দেখে সময় নষ্ট করছে। সবাই যে ভালো কিছু দেখছে, তা নয়।”

তিনি উল্লেখ করেন, “রাতের পর রাত অঘুমা থাকার ফলে যুবসমাজ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দৃষ্টিশক্তি দুর্বল হচ্ছে। কিটকিটে হয়ে যাচ্ছে মেজাজ। এমনকি মা-বাবার সঙ্গেও খারাপ আচরণ করছে। তারা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে, যা সমাজের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।”

ফাইনাল খেলায় সাফওয়ান এফসি এবং সুমিলপাড়া এফসি মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে সাফওয়ান এফসি ২-০ গোলে সুমিলপাড়া এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য শাহআলম মানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, থানা বিএনপির সাবেক সদস্য কামাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক রুবেল হোসেন টিটু, সদস্য জহিরুল ইসলাম জহু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ওয়াসিম আসলাম এবং সহসভাপতি হানিফ বেপারী।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। টুর্নামেন্টটি নারায়ণগঞ্জের যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মোবাইল আসক্তি থেকে মুক্তির বার্তা দেওয়ার একটি প্রয়াস হিসেবে প্রশংসিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট