1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সহমর্মিতার জন্য রাষ্ট্রদূত ইউসুফ রামাদান কৃতজ্ঞতা প্রকাশ করেন। ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানের প্রতি তিনি ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নিরীহ নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা জানান এবং এ ধরনের মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ সব সময় ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে। জাতিসংঘ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), এবং জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)–সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশ জোরালো ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল সমর্থন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের মধ্যে সহযোগিতার পথ আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট