1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

অপু বিশ্বাস উদ্বোধন করলো ‘বিউটিরুম বাই আফরিন’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
অপু বিশ্বাস

নরসিংদী শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে অত্যাধুনিক সেলুন হিসেবে নতুন রূপে যাত্রা শুরু করলো ‘বিউটিরুম বাই আফরিন’। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢালিউড কুইন খ্যাত জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশের খ্যাতনামা অভিনয়শিল্পী, গণ্যমান্য ব্যক্তি, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পপতি, মডেল এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ছিল আনন্দঘন ও বর্ণিল।

অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন,
“প্রত্যেক মেয়ের প্রথম মেকআপ আর্টিস্ট তার মা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সৌন্দর্যচর্চার ধারণাও বদলেছে। আজকের যুগে সৌন্দর্য শুধু সাজগোজের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আত্মবিশ্বাস বৃদ্ধির একটি মাধ্যমও। তাই বিউটি সেলুনের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই চাহিদাকে মাথায় রেখে নরসিংদীতে আরও বড় পরিসরে ‘বিউটিরুম বাই আফরিন’ উদ্বোধন করা হলো।”

‘বিউটিরুম বাই আফরিন’-এর কর্ণধার আফরিন ইসলাম বলেন,
“সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি চুল ও ত্বকের যত্ন এখন শুধুমাত্র ফ্যাশনের বিষয় নয়, এটি স্বাস্থ্যগত বিষয়ও বটে। সঠিক ট্রিটমেন্ট ও প্রশিক্ষিত এক্সপার্টের মাধ্যমে সৌন্দর্যচর্চাকে বিজ্ঞানসম্মত করা জরুরি। এসব বিষয় মাথায় রেখেই নরসিংদীতে আরও বড় পরিসরে ‘বিউটিরুম বাই আফরিন’ চালু করা হয়েছে।”

‘বিউটিরুম বাই আফরিন’-এ আধুনিক ও আন্তর্জাতিক মানের বিভিন্ন ট্রিটমেন্ট সেবা প্রদান করা হবে। গ্রাহকদের সৌন্দর্য ও ব্যক্তিত্বের বিকাশে সেলুনটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নরসিংদীর বিউটি সেলুন খাতে ‘বিউটিরুম বাই আফরিন’ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট