1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মারিয়া আক্তার (৩) নামে একশিশুর মরদেহ উদ্ধার করেছে বাহাদুরাবাদ নৌ থানা, মডেল থানা ও জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ঝালোর চর ব্রহ্মপুত্র নদ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

মারিয়া আক্তার ঝালোর চর বাজার এলাকার মুজিবুর রহমানের মেয়ে।

জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি সকালে নদ থেকে টমেটো তুলতে গিয়ে মারিয়া নিখোঁজ হয়। তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস ও মডেল থানায় জানানো হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি যৌথভাবে অভিযান পরিচালনা করে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ কামরুজ্জামান বলেন, শিশু নদেতে পরার নিখোঁজ সংবাদ পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি এনে নদ থেকে মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ২৭ ফেব্রুয়ারি দুপুরে শিশু মারিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট