1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (গতকাল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাকোর বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকান থেকে আগুনের শুরু হয়। বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির।

খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর, চৌগাছা, সেনানিবাস ও যশোর ফায়ার সার্ভিস স্টেশন থেকে মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও তাদের সহযোগিতা করেন। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ততক্ষণে আগুনে পুড়ে যায় সবগুলো দোকানের মূল্যবান পণ্য ও মালামাল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা না গেলেও ধারণা করা হচ্ছে, লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের চারজন কর্মী। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আলী সাজ্জাদ বলেন, “তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ৬টি ইউনিট একযোগে কাজ করেছে।”

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখন চরম বিপাকে পড়েছেন। তারা সরকারের পক্ষ থেকে সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট