1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা, অস্ত্রোপচারে বের করা হলো মৃত সন্তান

সিলেট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
কানাইঘাটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অস্ত্রোপচারে বের হলো মৃত সন্তান

সিলেটের কানাইঘাটে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ৮ মাসের গর্ভবতী শাবানা বেগমকে হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তান বের করে আনেন চিকিৎসকেরা। বর্তমানে শাবানার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার কান্দলা গ্রামের হোসেন আহমদ চৌধুরী আক্তার শ্বশুরবাড়ি গিয়ে তার স্ত্রী শাবানাকে নিতে চাইলেও শাবানা অসুস্থ থাকায় তার মা আপত্তি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আক্তার স্থানীয় বাজার থেকে কোমল পানীয়র বোতলে পেট্রোল নিয়ে ফিরে এসে বিছানায় শুয়ে থাকা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যান। শাবানার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দ্রুত আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে।

রোববার (১৩ জুলাই) শাবানার অস্ত্রোপচারের মাধ্যমে মৃত সন্তান বের করে আনা হয়। এরপর সোমবার (১৪ জুলাই) ক্ষুব্ধ গ্রামবাসী পাশের চড়িপাড়া গ্রাম থেকে আক্তারকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

শাবানার বাবা আবদুল জব্বার বলেন, “বিয়ের পর বেশির ভাগ সময় আক্তার আমার বাড়িতেই থাকত। হঠাৎ এমন নৃশংস আচরণ করবে ভাবিনি। আমি এর বিচার চাই।”

কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল জানান, অভিযুক্ত আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। শাবানার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট