1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

শোহাদা‌য়ে কারবালা স্মর‌ণে দারুল ইশ্ক হোসাই‌নিয়া খানকা শরী‌ফের পা‌নি বিতরন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
আহলে বাইত স্মরণে নারায়ণগঞ্জে পানি বিতরণ

আহলে বাইত রাসুল (সা.) ও কারবালার ৭২ শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে দারুল ইশ্ক হোসাইনিয়া খানকা শরীফ। ১০ দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ফুল কুটির, উকিলপাড়া এলাকার সড়কে পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

এই ব্যতিক্রমী ও মানবিক আয়োজনে সহযোগিতা করছে মীম শরৎ গ্রুপ। খানকা শরীফের খাদেমগণ জানান, “ইমাম হুসাইন (আ.) ও তাঁর পরিবারবর্গ কারবালার প্রান্তরে পানির তৃষ্ণায় শাহাদত বরণ করেন। তাঁদের এই আত্মত্যাগকে স্মরণে রেখে আমরা প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করছি।”

এই উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. সোহাগ সাহেব। তিনি নিয়মিত এই আয়োজন পরিচালনা করে আসছেন।

পথচারীদের মাঝে পানি বিতরণের সময় উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক আবুল হোসেন, খানকার খাদেম লতিফ সিদ্দিক রতন, তপু সারোয়ার, রকিবুল হাসান, বকুল সিকদার, কামাল হোসেন, এলভিন ভূঁইয়া ও সালাম হোসেন।

খাদেমগণ নারায়ণগঞ্জবাসী এবং সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান— “খানকা শরীফের প্রতিষ্ঠাতা পরিচালকের জন্য দোয়া করুন, যেন তিনি আরও বৃহৎ কল্যাণমূলক কাজ করতে পারেন।”

কারবালার ইতিহাস শুধু কষ্টের স্মৃতি নয়, তা মানবতার, ত্যাগের এবং সেবার চেতনা। দারুল ইশ্ক হোসাইনিয়া খানকার এই পানি বিতরণ কর্মসূচি সমাজে মানবিক মূল্যবোধের পরিচায়ক। এমন উদ্যোগে সকলের অংশগ্রহণ এবং দোয়া কামনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট