1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

৪০০০ কোটি বাজেটের রণবীরের ‘রামায়ণ’—ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
৪০০০ কোটি বাজেটের 'রামায়ণ'—ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। প্রথমে সিনেমাটির বাজেট ধরা হয়েছিল ১৬০০ কোটি রুপি, তবে প্রযোজক সংস্থার সর্বশেষ ঘোষণা অনুযায়ী, সিনেমাটির চূড়ান্ত বাজেট ছাড়িয়ে যাবে ৪০০০ কোটি রুপি, যা প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুইটি পর্বে সিনেমাটি মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালে। নির্মাতারা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের ভিএফএক্স, স্পেশাল ইফেক্টস এবং আইএমএক্স ফরম্যাটে তৈরি করা হবে সিনেমাটি, যাতে দর্শকরা পান বিশ্বমানের অভিজ্ঞতা।

এই মেগা প্রজেক্টে রণবীর কাপুর অভিনয় করছেন ভগবান রাম চরিত্রে, সাই পল্লবী হচ্ছেন সীতা, আর কেজিএফ খ্যাত যশ রূপ নিয়েছেন রাবণ চরিত্রে। এছাড়াও আছেন সানি দেওল, বিক্রান্ত ম্যাসি, রবি দুবে, লারা দত্ত, ইন্দিরা কৃষ্ণন, বিবেক ওবেরয় এবং অরুণ গোবিলসহ আরও অনেকে।

‘রামায়ণ’ সিনেমায় এআই ডাবিং প্রযুক্তি ব্যবহার করা হবে, যা দর্শকদের পছন্দের ভাষায় সাবলীলভাবে উপভোগের সুযোগ দেবে। এই প্রযুক্তি প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে কোনো ভারতীয় সিনেমায়।
সঙ্গীত পরিচালনায় আছেন হ্যান্স জিমার ও এ আর রহমান, যা ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি প্রকাশিত হয়েছে একটি মোশন পোস্টার, যেখানে রণবীর কাপুরের রাম এবং যশের রাবণ চরিত্রের এনিমেটেড ঝলক দেখা গেছে। বিশ্লেষকদের মতে, ‘রামায়ণ’ শুধু একটি সিনেমা নয়, এটি ভারতীয় সিনেমার জন্য এক যুগান্তকারী মাইলফলক হতে যাচ্ছে।

বিশাল বাজেট, বিশ্বমানের প্রযুক্তি এবং শক্তিশালী তারকাবহুল অভিনয়—সব মিলিয়ে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট। সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীপাবলিতে ‘রামায়ণ’-এর প্রথম ঝলকের জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট