1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনি, দুই যুবকের মৃত্যু ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণে ১০০ একর জমি বাড়ানোর পরিকল্পনা ক্যান্সার আক্রান্ত গৌতম দে-কে পৌরসভার আর্থিক সহায়তা, পাশে থাকার আশ্বাস প্রশাসকের খুলনার দিঘলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আলম চৌধুরী বহিষ্কার টঙ্গীবাড়ীর দিঘিরপাড় মাছ বাজারে নৌ পুলিশের অভিযান, ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধন ও সনদ বহালের দাবি দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, উত্তাল পথের বাজার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা, ইউরোপে গ্যাসের দাম ৪৫% বৃদ্ধি — বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে সন্দিহান ইরান: জাতিসংঘে রাষ্ট্রদূত আধিপত্যের রাজনীতি নয়, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার আহ্বান মন্ত্রী শেখ রবিউল আলমের

অকালে ঝরে গেল এক ক্রিকেটারের প্রাণ

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
হোসেন মহিন

অসুস্থ হয়ে অকালেই চলে গেলেন ঢাকা দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মহরম হোসেন মহিন। গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কাওসার প্রথম আলোকে মহরমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা দক্ষিণ দলের হয়ে খেলার কথা ছিল বাঁহাতি স্পিনার মহরম হোসেন মহিনের। টুর্নামেন্টের জন্য কিছুদিন ধরে ফরিদপুরে ক্যাম্প করছিল ঢাকা দক্ষিণ দল। ক্যাম্প চলাকালীন তিন-চার দিন আগে পেটে তীব্র ব্যথা অনুভব করলে ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি হন মহরম। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ যেতে পরামর্শ দেওয়া হয়।

মহরমের পরিবার ও টিম ম্যানেজমেন্টের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, যেখানে পরীক্ষা-নিরীক্ষায় তীব্র অ্যাসিডিটি ও অন্যান্য শারীরিক জটিলতা ধরা পড়ে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থ হলেও, নিবিড় পরিচর্যাকেন্দ্রে শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় মহরম মারা যান।

মহরমের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায় হলেও, তিনি পরিবারসহ ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বসবাস করতেন। তাঁর বাবা একজন স্কুলশিক্ষকর্।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট