1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুরের কাউখালীতে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরের কাউখালী উপজেলায় নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ–এর আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ। সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ।

সভায় বক্তব্য দেন কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের সভাপতি আলী হোসেনসহ জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।

কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবকরাও সভায় অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, “বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই দেশ স্বাধীন হয়েছে এবং জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। যেখানে অন্যায় হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমাদের বিবেক ও বুদ্ধিকে জাগ্রত রাখতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর। ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।”

মতবিনিময় সভাটি স্থানীয় পর্যায়ে প্রশাসন ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট