1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

আপনাদের আম্মু সেই খুনি হাসিনা আর ফিরবে না: হাসনাত আব্দুল্লাহ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ
চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “যারা সচিবালয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশে বলতে চাই, আপনাদের আম্মু আর দেশে ফিরবে না। আমরা যাকে সীমান্তের ওপারে পাঠিয়েছি, সেই খুনি হাসিনা আর ফিরবে না।”

সমাবেশে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “এই ফ্যাসিবাদী সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বিএনপি, জামায়াতসহ যেসকল দল রয়েছে, আলেম-ওলামারা, ইসলামী অ্যাক্টিভিস্টরা—সবার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে।” তিনি সরকারের বিরুদ্ধে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির অভাব এবং হত্যাকাণ্ডের বিচার না হওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “এখনও দেশে সিন্ডিকেট রয়েছে, যে হত্যাগুলো ঘটেছে আমরা সেসব হত্যাকাণ্ডের বিচার করতে পারিনি। আমরা চাই অতি শিগগির পিলখানা হত্যাকাণ্ডের বিচার হোক, শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা করা হয়েছে, গত ১৬ বছরের সকল গুম-খুনের বিচার করতে হবে। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের বিপক্ষে, ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের সংগ্রাম জারি থাকবে। আবার দেখা হবে ১৫ জানুয়ারি ঘোষণাপত্র নিয়ে।”

এদিন সকালে শহীদ মিনার এলাকায় বিপুল সংখ্যক জনসমাগম ঘটে। জুলাই আন্দোলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীসহ সমাবেশে যোগ দেন অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যরা, যারা সরকারের বিরুদ্ধে তাদের অবস্থান এবং প্রতিবাদ জানাতে এই সমাবেশে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট