1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের বৈঠক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জাতীয় সংসদে দলের অংশগ্রহণ, জনগণের স্বার্থ ও ডেপুটি স্পিকার পদ নিয়ে আলোচনা হয়।

ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জামায়াতের ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

বৈঠকে জাতীয় সংসদে সরকার দলীয় ও বিরোধীদলীয় দলের অংশগ্রহণ, সংসদে দলের ভূমিকা এবং জনগণের স্বার্থ সংরক্ষণ বিষয়ক আলোচনা প্রধান আলোচ্যবিষয় ছিল। জামায়াত জানিয়েছে, সংসদে তারা “ভাইব্রেন্ট রোল” পালন করবে এবং দেশের জন্য ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা প্রদান করবে। এছাড়া ডেপুটি স্পিকার পদ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), সংসদ সদস্য সাইফুল আলম মিলন, এবং সাবেক কূটনীতিক ও তত্ত্বাবধায়ক সরকারের চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী।

সূত্র জানায়, সকাল ১১টায় পল কাপুরের বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সকাল ১০টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে বৈঠক নির্ধারিত থাকলেও তা স্থগিত করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট