1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
নারী-ক্রিকেটার

আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শনিবার (৩০ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে পাঁচ উইকেটের জয় তুলে নেন নিগার সুলতানারা।

প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৫০ ওভারে ৬ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ গড়ে, যা বাংলাদেশের বিপক্ষে তাদের ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান।
দলের হয়ে অধিনায়ক এমি হান্টার ৮৮ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন। তার ইনিংসটি সাজানো ছিল ৮টি চারের মাধ্যমে। এছাড়া ওরলা প্রেন্ডেরগাস্ট ৩৭ রান এবং লাউরা ডেলানি ৩৩ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে সুলতানা খাতুন সবচেয়ে সফল ছিলেন। তিনি ১০ ওভারে ৩২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩.৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। মিরপুরে নারী ওয়ানডে ক্রিকেটে এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এর আগে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন ফারজানা হক। তিনি ৮৯ বলে সর্বোচ্চ ৫০ রান করেন। এছাড়া সুপ্তা ৬৩ বলে ৪৩ রান করেন। দলীয় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩৯ বলে ৪০ রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচের শেষদিকে স্বর্ণা ২৯ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।

মিরপুরের উইকেটে বাংলাদেশি মেয়েরা দেখিয়েছে দৃঢ়তা ও দলীয় পারফরম্যান্সের সমন্বয়। সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় এবং দ্বিতীয় ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয় এই সিরিজে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছে।

আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিরিজ জিতে নিলেও বাংলাদেশ হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট