1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

হংকংকে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী হকি দল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
হংকংকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী হকি দল।

অবিশ্বাস্য এক অর্জনের গল্প লিখেছে বাংলাদেশের নারী হকি দল। এশিয়ান গেমস বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে প্রথমবারের মতো মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুধু তাই নয়, এই জয়ে সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে তারা।

রোববার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের জন্য। ম্যাচের প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায় হংকং চায়না। তবে শুরুতেই পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশের মেয়েরা। আক্রমণাত্মক খেলায় দ্রুত ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা।

ম্যাচের ১০ম মিনিটে জটলার মধ্যে থেকে দুর্দান্ত এক ফিল্ড গোলে সমতা ফেরান মিডফিল্ডার নাদিরা এমা। এই গোলের পর আত্মবিশ্বাস ফিরে পায় দলটি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ বাড়ায় বাংলাদেশ।

এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৯তম মিনিটে আরেকটি ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন কনা আক্তার। এরপর শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

চলমান বাছাইপর্বই ছিল বাংলাদেশের নারী হকি দলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা। আর প্রথমবারেই এমন সাফল্য ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপান-এ অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের ২০তম আসরে এবার প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল অংশ নেবে। এর মাধ্যমে দেশের হকিতে নতুন দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট