1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ৭

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় নিহত ৭

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ সাতজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, আলী আহমদ (বাকশিমুল গ্রাম), রফিক মিয়া (বাকশিমুল গ্রাম), সাজু মিয়া (বাকশিমুল গ্রাম), লুৎফা বেগম (বাকশিমুল গ্রাম), সানু বেগম (বাকশিমুল গ্রাম), সফরজান বেগম (বাকশিমুল গ্রাম), হোসনে আরা বেগম (খোদাইধুলি গ্রাম), দুর্ঘটনায় আহত ব্যক্তি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। গুরুতর আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন জানান, দুর্ঘটনাস্থলে কোনো বৈধ লেভেল ক্রসিং ছিল না। এটি একটি অবৈধ রেল ক্রসিং। তিনি বলেন, “ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ে। এ কারণে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থল থেকে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি, বাকিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।”

রেলওয়ে পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ রেল ক্রসিংগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট