1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

রামগড়ে অগ্নিকাণ্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
রামগড়ে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ধ্বংসাবশেষ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ নামে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া এই ঘটনায় স্কুলের টিনশেড ভবন, আসবাবপত্রসহ সবকিছু মুহূর্তেই আগুনে ভস্মীভূত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, স্কুল ভবনের পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুরো স্কুলঘর পুড়ে যায়। ঘটনার সময় স্কুলে কেউ উপস্থিত না থাকায় প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, “রবিবার আমাদের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু অগ্নিকাণ্ডে ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএস ও আসবাবপত্র কিছুই অবশিষ্ট নেই।” এতে শিক্ষার্থীদের মধ্যে হতাশা নেমে এসেছে।

জানা গেছে, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের কালাবাড়ী এলাকায় এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। অল্প সময়েই এটি স্থানীয় শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তাদের পৌঁছানোর আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত কাজ শুরু করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত স্কুলটি পুনর্নির্মাণ এবং শিক্ষার্থীদের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট