1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

কোরিয়ান অভিনেত্রী পার্ক হা-নার বিয়ের ঘোষণা, জীবনসঙ্গী সাবেক বাস্কেটবল খেলোয়াড় কিম তে-সুল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
কোরিয়ান অভিনেত্রী পার্ক হা-নার বিয়ের ঘোষণা, জীবনসঙ্গী সাবেক বাস্কেটবল খেলোয়াড় কিম তে-সুল

জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রী পার্ক হা-না শিগগিরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আসন্ন ২১ জুন তিনি সাবেক বাস্কেটবল খেলোয়াড় কিম তে-সুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।

বিয়ের অনুষ্ঠানটি সিউলে একটি ঘরোয়া পরিসরে আয়োজন করা হবে বলে জানা গেছে।

বিয়ের ঘোষণা প্রসঙ্গে পার্ক হা-না বলেন, “পরিচিতদের সঙ্গে এক আড্ডায় কিমের সঙ্গে আমার পরিচয়। আমাদের মধ্যে অনেক মিল রয়েছে, ফলে সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে। আমরা স্বাভাবিকভাবেই জুটি হয়ে উঠি এবং দুজন দুজনের সঙ্গ উপভোগ করি। একে অপরকে সম্মান করি, শ্রদ্ধা করি। সে ভীষণ সহানুভূতিশীল।”

পার্ক হা-নার হবু স্বামী কিম তে-সুল একজন সাবেক পেশাদার বাস্কেটবল খেলোয়াড়। বর্তমানে তিনি গোইয়াং সোনোর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জানিয়েছেন, “পার্কের অভিনয়ের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। বিয়ের পরও তিনি তার অভিনয় চালিয়ে যাবেন এবং আমি তার ক্যারিয়ারে সম্পূর্ণ সহযোগিতা করব।”

পার্ক হা-না ২০০৩ সালে একজন গায়িকা হিসেবে শোবিজ অঙ্গনে পা রাখেন। তবে পরবর্তীতে তিনি অভিনয়ে থিতু হন এবং বেশ কিছু জনপ্রিয় কোরিয়ান ড্রামায় অভিনয় করে পরিচিতি পান।

তার অভিনীত উল্লেখযোগ্য সিরিজগুলো হলো, ‘টোয়েলভথ সাইন অব লাভ’, ‘আ হান্ড্রেড ইয়ারস লিগ্যাসি’,  ‘ইমপ্রেস কি’,  ‘স্টিল লাভিং ইউ’,  ‘দ্য প্রমিজ’।

তবে ‘মাই মেরি ম্যারেজ’ সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন।

পার্ক হা-না ও কিম তে-সুলের বিয়ের খবর প্রকাশের পর থেকেই ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক মাধ্যমে তাদের ভক্ত ও সহকর্মীরা নবদম্পতির সুখী দাম্পত্য জীবনের কামনা করেছেন।

এই তারকা যুগল বিয়ের পরও নিজ নিজ কর্মজীবন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট