1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহে নকল প্রসাধনী কারখানায় র‍্যাবের অভিযান, বিপুল পণ্য জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
ঝিনাইদহে র‍্যাবের অভিযানে জব্দ নকল প্রসাধনী ও কেমিক্যাল

ঝিনাইদহ শহরে গোপনে পরিচালিত একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে র‍্যাব-৬। বুধবার (১৬ এপ্রিল) বিকেলে শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চায়না ব্র্যান্ডের নাম ব্যবহার করে পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন প্রসাধনী তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে এই অবৈধ কারখানার সন্ধান পায়।

অভিযানের সময় বিপুল পরিমাণ নকল প্রসাধনী, বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লেবেল ও বোতল জব্দ করা হয়। এছাড়া প্রসাধনী তৈরির কাঁচামাল, ক্ষতিকর কেমিক্যাল এবং উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন মেশিনও উদ্ধার করা হয়েছে। এসব পণ্য স্থানীয় বাজারে বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল বলে জানায় র‍্যাব।

ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং তা প্রতিরোধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে।

অভিযান শেষে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান বাড়ির মালিক বকুল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য কঠোর সতর্কতা প্রদান করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সন্দেহজনক কার্যক্রম চলছিল। তবে প্রশাসনের এই অভিযানের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। সচেতন মহল মনে করছে, এ ধরনের অভিযান নিয়মিত চালানো হলে ভেজাল পণ্যের বিস্তার অনেকাংশে কমে আসবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট