1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের আর কোনো দিন রাজনীতি করতে পারবে না: ইশরাক

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন

ভোলা সদর উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের মানুষের কল্যাণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইশরাক হোসেন বলেন, “বাংলাদেশে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের আর কোনো দিন রাজনীতি করার অধিকার থাকতে পারে না। আমরা কোনো দিনও তা হতে দেব না। যদি তাদের পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে তা রুখে দেব।”

তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে। ৮ বছরের শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে, এমনকি হেলিকপ্টার থেকে গর্ভবতী নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। গাজীপুরে লাশ পোড়ানোর বিভৎস চিত্রও উঠে এসেছে।

নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, “সংস্কার এমনভাবে করতে হবে যাতে তা দীর্ঘস্থায়ী হয়। কোনোভাবে যেন তৃতীয় পক্ষ এখানে ঢুকে না যায়, নাহলে দেশ আরও ১০-১৫ বছর পিছিয়ে পড়বে। বাংলাদেশ যেন উত্তর কোরিয়া বা মিয়ানমারের মতো জান্তা শাসিত রাষ্ট্রে পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা পালিয়ে গেলেও ভারত থেকে কুচক্রী পরিকল্পনা করছে। হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং সেই অর্থ দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ব্যবহার করছে।”

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইশরাক বলেন, “পতিত স্বৈরাচারের রেখে যাওয়া মিডিয়া ও ব্যবসায়ী গোষ্ঠী এখন মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। তাই আমাদের শান্তি-শৃঙ্খলা বজায় রেখে কঠোর অবস্থান নিতে হবে। ২০২৫ সালের জাতীয় নির্বাচন একদিনও পেছানো যাবে না। বিএনপির অভ্যন্তরে লুকিয়ে থাকা দুর্বৃত্তদের চিহ্নিত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট