1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বলছে ইরান ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু বৃহস্পতিবার, আজই স্পিকার–ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত

গফরগাঁওয়ে যুবদল নেতা জসিমকে সন্ত্রাসীদের হামলা, গুরুতর আহত

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
গফরগাঁও থানা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া বাজারে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়েছেন ৫নং রাওনা ইউনিয়ন যুবদলের নেতা জসিম। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে, যখন ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী জসিমের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে কয়েকটি ঘটনার মধ্যে জসিমের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটও চালায় সন্ত্রাসীরা। এই ঘটনা স্থানীয় বিএনপি নেতাদের এবং গফরগাঁও থানার ওসিকেও জানানো হয়েছিল, কিন্তু তাতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। শনিবারের হামলায় আহত জসিমের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তবে চিকিৎসকেরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

অভিযোগ উঠেছে, সাবেক চেয়ারম্যান ও রাওনা ইউনিয়ন বিএনপি নেতা জালালের ইন্ধনে এই হামলা সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানানো হয়, গত ৫ই আগস্ট থেকে জালালের মদতে চাঁদাবাজি, দখলবাজি এবং মাদক ব্যবসা চালাচ্ছিল একটি সন্ত্রাসী গোষ্ঠী। জসিম এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানালে তার ওপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা এবং হামলা চালায়।

হামলাকারীদের মধ্যে ফকরুল, জাকারিয়া, শাহিন, আলামিনসহ আরও কয়েকজন রয়েছে, যারা এলাকাতে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, জসিমের প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে তারা এই হামলা করেছে।

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং এটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, “হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট