1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জুন পর্যন্ত সংকট নেই—প্রতিমন্ত্রী মীর শাহে আলম বাংলাদেশে ৫জি ও ডিজিটাল উন্নয়নে টেলিনরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বগুড়ায় পৈত্রিক ভিটায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি মুন্সীগঞ্জে অটোরিকশা চুরি: নিখোঁজ নাটক সাজিয়ে বিক্রি, গ্রেফতার ২ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের প্রস্তাব আম্পায়ারকে হুমকি দিয়ে শাস্তি পেলেন কারান কেসি দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ও ভর্তি বাড়ছে দ্রুত ন্সীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ: মিথ্যা মামলা প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ ৫৯ হাজার ইয়াবা উদ্ধার

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহ শহরের পবহাটিতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে সদর থানা।

ঝিনাইদহ শহরের পবহাটিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। নিহত মুরাদ পবহাটি মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মুরাদের বাবা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানী না করায় চাচাতো ভাই আলম মন্ডল ব্যঙ্গ করে মুরাদকে অপমানজনক কথা বলেন। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার দুপুরে মুরাদ সিটি মোড় এলাকায় বসে থাকা অবস্থায় আলম মন্ডলের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়।

হামলাকারীরা মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট