1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, আসছে এলএনজি-এলপিজিসহ সাড়ে ৭ লাখ টন পণ্য খামেনি নিহতের পর ইরানের সেনাবাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা, ব্যারাক ছেড়ে পালাচ্ছেন কিছু কমান্ডার জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ মুন্সীগঞ্জ শহর মাছ বাজারের টোল নির্ধারণে হাইকোর্টের স্থগিতাদেশ

গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান অফিস-আদালতে স্যুট পরার কারণে এসির তাপমাত্রা অপ্রয়োজনীয়ভাবে কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এই পরামর্শ দেন।

উপদেষ্টা বলেন, “আসছে রমজান ও গরমে কোনো লোডশেডিং হবে না। এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না। গরমে কেন স্যুট পড়তে হবে? স্যুট পড়ে এসির তাপমাত্রা কম রাখার প্রবণতা থেকে বের হতে হবে।”

ফাওজুল কবির খান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)-কে ব্যর্থ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, “এর লোকজন কাজ না করে ঢাকায় বসে সভা সেমিনার নিয়ে ব্যস্ত।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ও লুটপাটের বিষয়টি তুলে ধরে উপদেষ্টা জানান, “আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যাপক চাপ থাকা স্বত্বেও গত ছয় মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দেয় ৮.৯০ টাকা, অথচ সরকার কেনে ১২ টাকায়।”

ভবিষ্যতে নতুন গ্যাস সংযোগের ক্ষেত্রে বাড়তি দাম নেওয়া হবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। তিনি বলেন, “৭০ টাকায় গ্যাস কিনে সরকার কমদামে দিতে পারবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট