1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহারোলে শিশু ফোরামের সদস্যদের ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব: উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধে ইরানকে আহ্বান মিরপুরে নাহিদ রানার তাণ্ডব, তানজিদের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় বাংলাদেশের মুন্সীগঞ্জে ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে সতর্কতা ঢাকা–১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, ব্যালট পেপার ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের বেতন–বোনাসের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ, প্রায় ৫০ কিলোমিটার যানজট ড. মাহমুদুল হাসানকে নিয়োগের সুপারিশের চিঠি নিয়ে মুখ খুলল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা এখনও নিখোঁজ, নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে

“গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব: ঢোলের তালে আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত দিন”

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
গারোদের ওয়ানগালা উৎসব

রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) নগরীর কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চ প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবটি ছিল গারো সম্প্রদায়ের ফসল তোলার বিশেষ আনুষ্ঠানিকতা, যা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতীক।

উৎসবে সভাপতিত্ব করেন চাকমা প্রধান লোটাস লুক চিসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডি।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মো. ফাত্তাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা এবং পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং, ফাদার লিটন ডি কস্তা।

গারো সম্প্রদায়ের ঐতিহ্য অনুসারে অনুষ্ঠানের শুরুতে ১১টি জাতিগোষ্ঠীর সদস্যরা ফসল প্রধান অতিথির হাতে তুলে দেন। এরপর সূর্যদেবতা এবং দেবী মিসি ও সালজংয়ের উদ্দেশ্যে ফসল উৎসর্গ করা হয়।

ওয়ানগালা উৎসবে গারো সম্প্রদায়ের সদস্যরা রঙ-বেরঙের পোশাক এবং পাখির পালক মাথায় পরিধান করে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে নৃত্যে অংশগ্রহণ করেন। ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ।
নারী ও পুরুষেরা ধর্মীয় রীতি অনুসারে দুটি আলাদা সারিতে নাচের তালে অতিথিদের মঞ্চে নিয়ে যান। পুরো আয়োজন জুড়ে গারোদের নাচ, গান, এবং সুরের মূর্ছনায় উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

গারোদের জন্য ওয়ানগালা শুধু একটি উৎসব নয়; এটি তাদের ঐতিহ্য, জীবনধারা, এবং সংস্কৃতির প্রতীক। এই দিনটি ধনী-গরিব, ছোট-বড় সবার মিলনের দিন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস এবং আনন্দ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায়ের ঐতিহ্যিক এবং ধর্মীয় মূল্যবোধের পরিচয় ফুটে ওঠে। এই ধরনের অনুষ্ঠান শুধু গারো সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা করে না, বরং বৃহত্তর সমাজেও সংস্কৃতির মেলবন্ধন গড়ে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট