1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

টঙ্গীবাড়িতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেল চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজল শেখ (৭০) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন মো. ফজল শেখ। দুর্ঘটনার পরপরই টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত মো. ফজল শেখ মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের রামসিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনায় মোটরসাইকেল চালক আবদুল্লাহ (১৮) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরে নিহতের মরদেহ টঙ্গীবাড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল হক ডাবলু জানান, মোটরসাইকেল চালককে হেফাজতে রাখা হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট