1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেল সংকট মোকাবিলায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে ডিজেল-পেট্রোল কিনছে সরকার কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার বিদেশি ব্যাংক গ্যারান্টির বিপরীতে ঋণ দেবে ব্যাংক, অনুমতি লাগবে না বাংলাদেশ ব্যাংকের ঝিনাইদহে কৃষকদল নেতা তরু মুন্সী হত্যা: বিচারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে সরকারি অফিস কক্ষে বসবাস কর্মকর্তা-কর্মচারীদের নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির, মধ্যপ্রাচ্য সংঘাতে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী হরমুজ প্রণালির কাছে আটকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধ: ২,৫০০ মেরিন সেনা মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

চট্টগ্রামে পৌঁছাল আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
এমভি ইউয়ান জিয়ান ফা ঝং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পৌঁছেছে আলোচিত জাহাজ ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে এটি বন্দরে ভিড়ে। এর আগে দুপুর ২টার দিকে চট্টগ্রাম বোট ক্লাবের পাশ দিয়ে এটি বন্দরের দিকে অগ্রসর হয়।

শিপিং এজেন্ট কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সি লাইনস লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান থেকে পণ্যবোঝাই করে জাহাজটি চট্টগ্রামে এসেছে। এর ৮৬ শতাংশ পণ্য এসেছে পাকিস্তান থেকে এবং ১৪ শতাংশ সংযুক্ত আরব আমিরাত থেকে। সংযুক্ত আরব আমিরাত থেকে ১১৩টি কনটেইনার নিয়ে করাচি গিয়ে আরও ৬৯৮টি কনটেইনার বোঝাই করে এটি চট্টগ্রামে পৌঁছায়।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও উপ-কমিশনার সাইদুল ইসলাম জানিয়েছেন, আমদানিকৃত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। আইজিএমের (ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট) তথ্য অনুযায়ী, ২৮৫ কনটেইনারে রয়েছে ১ লাখ ৪৮ হাজার ২০০ ব্যাগ চিনি, যার ওজন প্রায় সাড়ে ৭ হাজার টন।

পণ্য তালিকায় আরও রয়েছে ১৭১ কনটেইনার ডলোমাইট (গ্লাস তৈরির কাঁচামাল), ১৩৮ কনটেইনার সোডা অ্যাশ (সিমেন্টের কাঁচামাল), ৪৬ কনটেইনার কাপড়ের রোল, ১৮ কনটেইনার আলু এবং ২০ কনটেইনার আখের গুড়।

জাহাজটি দ্রুত সময়ে দ্বিগুণ পরিমাণ কনটেইনার পরিবহন করায় ব্যবসায়ীরা পরিবহন খরচ সাশ্রয়ের সুযোগ পেয়েছেন। আনিস উদ দৌলা বলেন, “এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটি আমদানি পণ্য দ্রুত পৌঁছে দিয়ে ব্যবসায়িক পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে।”

চট্টগ্রাম বন্দরে এই ধরনের জাহাজ পরিবহন দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা আশা করছেন, এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি পেলে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট