1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন ধসের ঝুঁকিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু, কী করছে নারায়ণগঞ্জ প্রশাসন?

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালক নিহত, আহত হেল্পার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা গাড়ি দুর্ঘটনার দৃশ্য

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন নামে এক লাটাহাম্বা (স্যালো ইঞ্জিনচালিত গাড়ি) চালক নিহত হয়েছেন। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকারী। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের বাসিন্দা। তিনি মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্স নামের একটি ইটভাটার লাটাহাম্বা গাড়ি ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সেটিকে ধাক্কা দেয়।

ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই লাটাহাম্বা চালক আলাউদ্দিন নিহত হন। একই সময় গাড়ির হেল্পার গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয়দের মতে, ওই রেলগেট এলাকায় অনেক সময় পর্যাপ্ত সতর্কতা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট