1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ

জুলাই বিপ্লবে আহত ইমাম হোসেনের পাশে পিরোজপুরের জেলা প্রশাসক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
আহত ইমাম হোসেনের পাশে পিরোজপুরের জেলা প্রশাসক
জুলাই বিপ্লবে শাহাবাগে আহত পিরোজপুরের নেছারাবাদের ইমাম হোসেনকে কর্মসংস্থানের জন্য মালামাল সহ দোকানের ব্যবস্থা করে দিলেন পিরোজপুরের জেলা প্রশাসক  মোহাম্মদ আশরাফুল আলম খান।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ০৫টার দিকে নেছারাবাদ উপজেলা  নির্বাহী  কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ জেলা প্রশাসকের পক্ষ থেকে মুদি মনোহরি মালামাল সহ দোকানের চাবি হস্তান্তর করেন।
ইমাম হোসেন নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাহমুদ কাঠি গ্রামের মৃত আফসার উদ্দিন এর ছেলে।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজে বের হলে  ঢাকা শাহবাগে ১১ জুলাই পুলিশের লাঠিচার্জে আহত হয়ে বাঁ হাত ভেঙে যায়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় জেলা প্রশাসক তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেন।
ইমাম হোসেন বলেন, ১১ জুলাই আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কাজের উদ্দেশ্যে বের হলে শাহবাগ চত্তরে পুলিশ আমার উপর লাঠিচার্জ করে, এতে আমার বাম হাত ভেঙে যায়। আমি ভারি কোন কাজ করতে পারি না বলে জেলা প্রশাসক মহোদয় আমাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন।
এ ব্যাপারে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সরকারি কমিশনার (ভূমি) মো: রায়হান মাহমুদ বলেন, জুলাই বিপ্লবের আহত ইমাম হোসেনকে কিছু মালামালসহ একটু দোকানের ব্যবস্থা করে দিয়েছি। জেলা প্রশাসকের এ ধরনের সাহায্য সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট