1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহু আহত বা নিহত? গুজব, কিন্তু এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে ১৮ ও ১৯ মার্চ ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন খুলনার দিঘলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি পাবনায় নকল দুধ ও ঘি তৈরির কারখানায় অভিযান, তিন প্রতিষ্ঠানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা দেড় বছর পর ডলারের দরে হঠাৎ উল্লম্ফন, আন্তঃব্যাংক ও খোলাবাজারে চাপ ফ্যামিলি কার্ড কর্মসূচির আগেই মোবাইলে আড়াই হাজার টাকা, কড়াইল বস্তিতে আনন্দ ট্রাম্পের ‘ইরান যুদ্ধ শিগগিরই শেষ’ ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বড় পতন ইরানে টানা ১১ দিনের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা: নিহত ছাড়াল ১৭০০ কাহারোলে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল: তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা, উন্নয়নের আশ্বাস এমপি মনজুরুল ইসলামের

ডি-৮ শীর্ষ সম্মেলনে অংশ নিতে কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন ড. ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূস

ডেভেলপিং-৮ (ডি-৮) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ রাত ১টায় মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। এরপর এটি তার তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন ও কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নেন।

কায়রোতে অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনের প্রতিপাদ্য হলো— ‘ইনভেস্টিং ইন ইয়ুথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, শেপিং টুমরোস ইকোনমি’।
উপপ্রেস সচিব জানান, এই সম্মেলনে যুব সম্প্রদায় ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের (এমএসএমই) ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। ড. ইউনূস বাংলাদেশের তরুণদের বৈশ্বিক প্ল্যাটফর্মে তুলে ধরার পাশাপাশি এসএমই খাতে দেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

এই সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন— ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, এছাড়া ড. ইউনূসের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডি-৮ একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। সংস্থাটি উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে ৮টি দেশের অংশগ্রহণে প্রতিষ্ঠিত হয়। সদস্য দেশগুলো হলো— বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক।

এর আগে গত ১১-১৪ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নেন ড. ইউনূস। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষতির চিত্র এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ডি-৮ সম্মেলন বাংলাদেশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি তরুণদের উন্নয়ন ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের (এমএসএমই) অগ্রগতি তুলে ধরার একটি বড় সুযোগ। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের উপস্থিতি ও সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে এগিয়ে চলেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট