1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
ঝিনাইদহে নিরব হোসেন হত্যার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র ও নেতৃবৃন্দ

ঝিনাইদহে তেল পাম্পে তেল কেনা-নেওয়ার বিষয়ে বাক-বিতণ্ডার জেরে কর্মচারীদের পিটুনিতে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মুখ্য সংগঠক নিরব হোসেন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল পায়রা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচীর আয়োজন করে সম্মিলিত ছাত্র ঐক্য।

মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নিহত নিরব হোসেনের স্বজন এবং অন্যান্য ছাত্ররা অংশগ্রহণ করেন। বক্তৃতা করেন সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রাজু, ছাত্র মজলিসের সভাপতি উসামা হক, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আব্দুর রহমান সহ অন্যান্য শিক্ষার্থী ও সামাজিক নেতারা।

বক্তারা ছাত্র নেতা নিরব হোসেন হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন। একই সঙ্গে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের সাত নেতাকর্মীর নিঃশর্ত মুক্তিরও দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় শহরের তাজ ফিলিং স্টেশন এলাকায় তেল কেনা-নেওয়ার জেরে তেল পাম্পের কর্মচারীদের পিটুনিতে নিহত হন নিরব হোসেন। ওই ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-জনতা একটি পাম্প এবং কেন্দ্রীয় বাস টার্মিনালে তিনটি বাসে আগুন দেন। পুলিশ এখন পর্যন্ত হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজন এবং আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে।

মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা হোক এবং অপরাধীদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট