1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ঝুটের গুদামে আহত ৩ হরমুজ প্রণালি উত্তেজনার মধ্যেও চট্টগ্রাম বন্দরে পৌঁছাচ্ছে ১৫ জাহাজ, আসছে এলএনজি-এলপিজিসহ সাড়ে ৭ লাখ টন পণ্য খামেনি নিহতের পর ইরানের সেনাবাহিনীতে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা, ব্যারাক ছেড়ে পালাচ্ছেন কিছু কমান্ডার জুলাই সনদ নিয়ে টালবাহানা মেনে নেওয়া হবে না: অধ্যাপক এবিএম ফজলুল করীম কালীগঞ্জের সাবেক ইউএনও সুবর্ণা রানী সাহাকে ঘিরে গুজব, সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার সৌদি আরব ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহার করতে দেবে না যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দেশে জ্বালানি তেল বিক্রিতে সীমা নির্ধারণ, ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ

ঢাকা আসছেন রাহাত ফাতেহ আলী খান, উদ্যোগে চ্যারিটি কনসার্ট

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
রাহাত ফাতেহ আলী খান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার উদ্দেশ্যে ‘স্পিরিটস অব জুলাই’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম চ্যারিটি কনসার্টের আয়োজন করেছে। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভ্যুলেশন’ শিরোনামে এই চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খানসহ দেশের জনপ্রিয় কয়েকটি ব্যান্ড গান পরিবেশন করবেন।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাবির মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্ট থেকে অর্জিত অর্থ ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। এই অর্থ জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তা করার জন্য ব্যয় করা হবে। ‘স্পিরিটস অব জুলাই’-এর লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, “আমরা আন্দোলনে আহত-নিহতদের পাশে থাকতে চাই। তাদের পরিবারকে সহযোগিতা করতে কনসার্ট থেকে অর্জিত সম্পূর্ণ অর্থ শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।”

রাহাত ফাতেহ আলী খান

কনসার্টের মূল আকর্ষণ রাহাত ফাতেহ আলী খান বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৮ নভেম্বর রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেখানে তিনি তার পারিশ্রমিক শহিদ ও আহতদের পরিবারকে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন।

কনসার্টে স্বল্প পারিশ্রমিকে গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ এবং র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নান। সংগীতের পাশাপাশি কনসার্টে থাকবে, জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী,  মঞ্চ নাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার।

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তবে টিকিটের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি।

‘স্পিরিটস অব জুলাই’-এর এই উদ্যোগ আন্দোলনে শহিদ ও আহতদের স্মৃতিকে সম্মান জানাতে এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস। এই চ্যারিটি কনসার্ট সঙ্গীত ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ হিসেবে সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট