1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত অন্তত ১০ কাহারোলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত অনুমোদন ছাড়া মিষ্টি উৎপাদন: ঝিনাইদহ সুইট হোটেলকে জরিমানা লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনি, দুই যুবকের মৃত্যু ঝিনাইদহ বিসিক শিল্প নগরী সম্প্রসারণে ১০০ একর জমি বাড়ানোর পরিকল্পনা ক্যান্সার আক্রান্ত গৌতম দে-কে পৌরসভার আর্থিক সহায়তা, পাশে থাকার আশ্বাস প্রশাসকের খুলনার দিঘলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা আলম চৌধুরী বহিষ্কার টঙ্গীবাড়ীর দিঘিরপাড় মাছ বাজারে নৌ পুলিশের অভিযান, ৭০ কেজি জাটকা ইলিশ জব্দ ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, নীতিমালা সংশোধন ও সনদ বহালের দাবি দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন, উত্তাল পথের বাজার

থানা থেকে আসামী ছিনতাইয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের রোড ব্লকেড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
থানা থেকে আসামী ছিনতাইয়ের প্রতিবাদে শিক্ষার্থীদের রোড ব্লকেড

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোড ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১২ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার অদুরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় এ ব্লকেড করে। এতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন। ৩০ মিনিটের রোড ব্লকের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।

প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ।
প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দিকে এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলার যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ, এ খবরে রাত দশটার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ জেলার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা রোড ব্লকেড করে।

সিরাজদীকান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানেএক্সপ্রেসওয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট