1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

মুন্সীগঞ্জে কুড়িয়ে পাওয়া ককটেলে বিস্ফোরণ, শিশুর আঙুল বিচ্ছিন্ন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে আলু ক্ষেতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৭) নামে এক শিশুর ডান হাতের সব আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় কুড়িয়ে পাওয়া একটি ককটেল বিস্ফোরণে মোস্তাকিম (৭) নামে এক শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আলু ক্ষেতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্সিকান্দি এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে মোস্তাকিম স্থানীয় মসজিদ থেকে কোরআন শরিফ পড়ে বাড়ি ফেরার পথে একটি আলু ক্ষেতের মধ্যে ককটেল সদৃশ বস্তু কুড়িয়ে পায়। শিশুটি সেটিকে অন্য কিছু মনে করে বাড়ির বাথরুমের টিনের চালে লুকিয়ে রাখতে যায়। এ সময় টিনের সঙ্গে আঘাত লাগতেই সেটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং শিশুটি গুরুতর আহত হয়।

শিশুর বাবা আল আমিন জানান, দুপুরে ছেলে খেলতে খেলতে আলু ক্ষেতের দিকে গিয়েছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে ছুটে গিয়ে দেখেন চারদিকে রক্ত ছড়িয়ে আছে এবং তার ছেলে মাটিতে পড়ে আছে। পাশেই বিস্ফোরণের আলামত দেখতে পান তিনি। দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণের ফলে শিশুটির ডান হাতের সব আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ডান পায়েও আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল শিশুটি কুড়িয়ে পায়। টিনের চালে রাখতে গেলে আঘাতের কারণে বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত চলছে এবং কারা বা কীভাবে ককটেলটি সেখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিস্ফোরিত বিস্ফোরক দ্রুত শনাক্ত ও অপসারণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট