1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ ভেঙে পড়ল লিবিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নতুন কূটনৈতিক উদ্যোগ জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ

ধনকুবের ও তারকারা কি আদর্শ প্রেমিক? গবেষণায় চমকপ্রদ তথ্য প্রকাশ!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
অনন্ত আম্বানি অ্যান্ড রাধিকা

বিখ্যাত তারকা ও ধনকুবেরদের নিয়ে সাধারণ মানুষের ধারণা প্রায়ই আশ্চর্যজনক রোমান্টিক। তারা সঙ্গী হিসেবে নিখুঁত এবং স্বপ্নের মতো হতে পারেন বলে মনে করা হয়। তবে যুক্তরাষ্ট্রের রচেস্টার বিশ্ববিদ্যালয় এবং ইসরায়েলের রাইকম্যান বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় জানা গেছে, ক্ষমতা ও বিত্তের অন্ধকার দিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই গবেষণার মূল উদ্দেশ্য ছিল, ক্ষমতা কীভাবে সম্পর্কের বিশ্বস্ততা ও গুণগত মানে প্রভাব ফেলে তা অনুসন্ধান করা। বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে গবেষকেরা দেখেছেন, প্রভাবশালী ব্যক্তিদের বেশির ভাগ সময় সঙ্গীর প্রতি মনোযোগ কম থাকে এবং তাদের আচরণে সম্পর্কের মূল সুর নষ্ট হয়ে যায়।

ক্ষমতাবানদের প্রতিপত্তি ধরে রাখতে প্রচুর সময় ব্যয় করতে হয়। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, মিটিং, এবং ব্যক্তিগত কর্মজীবনের চাপের কারণে সঙ্গীর জন্য সময় দেওয়ার সুযোগ অনেকটাই কমে যায়। এতে সঙ্গী অনুভব করেন অবহেলা।

ক্ষমতাবানদের মধ্যে প্রাধান্যবোধ কাজ করে। গবেষণায় দেখা গেছে, তারা নিজেদের সঙ্গীর চেয়ে শ্রেয়তর মনে করেন। এই মনোভাবের কারণে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয় এবং অনেক সময় সম্পর্ক ভেঙে যায়।

বিত্তশালী ও ক্ষমতাবানরা নিজেদের প্রয়োজন ও ইচ্ছাকে প্রাধান্য দেন। সঙ্গীর চাওয়া বা মনের কথা শোনা তাদের কাছে গৌণ হয়ে দাঁড়ায়। যেমন, একটি সন্ধ্যা একসঙ্গে কাটানোর পরিকল্পনাও তাদের কাজের চাপে বাতিল হয়ে যেতে পারে।

গবেষণার প্রধান লেখক মনোবিদ গারিট বিরনবাম বলেছেন, ক্ষমতার নেতিবাচক প্রভাব সম্পর্কের মূল সুর নষ্ট করে দেয়। ক্ষমতাবানেরা সম্পর্ককে পেশাগত দৃষ্টিকোণ থেকে বিচার করেন, যা সম্পর্কের আন্তরিকতা এবং আবেগকে ম্লান করে তোলে।

গবেষণায় দেখা গেছে, প্রভাবশালী ব্যক্তিরা সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার পরিবর্তে নিজেদের অবস্থান ও স্বার্থ রক্ষা করতেই বেশি আগ্রহী। এ ধরনের মনোভাব সম্পর্কের ভিত্তি দুর্বল করে এবং সম্পর্ক ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ায়।

গবেষকেরা অবশ্য সতর্ক করে বলেছেন, এই ফলাফল সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু ক্ষমতাবান ব্যক্তি হয়তো চমৎকার সঙ্গী হতে পারেন। তবে গবেষণায় বেশির ভাগ ক্ষেত্রেই প্রমাণ মিলেছে যে, ক্ষমতার অন্ধকার দিক সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ।

ক্ষমতা ও বিত্ত সম্পর্ককে স্থিতিশীল করার বদলে অনেক সময় জটিল করে তোলে। ক্ষমতাবান ও ধনকুবেরদের মধ্যে সঙ্গীর চেয়ে নিজেদের গুরুত্ব দেওয়ার প্রবণতা সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করে। সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের সফলতা অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং সঙ্গীর প্রতি সমান গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট